খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মো. জাকির হোসেন (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, জাকির হোসেন গত ২৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর এলাকায়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে জানান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।